মোদি বিরোধী বিক্ষোভ থেকে শিশু বক্তা রফিকুল মাদানী আটক
স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী মিছিলে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। আজ বৃহস্পতিবারের যুব অধিকার পরিষদের এই মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ অতর্কিত পিছন থেকে লাঠিচার্জ, কাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান ছাত্র অধিকার পরিষদের নেতা মো. মশিউর রহমান। তিনি আরো বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম এই সময় এই ঘটনা ঘটে। এখান থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে। ছাত্র অধিকার পরিষদেও যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, আমাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন ও আটক হয়েছেন ৭ থেকে ৮ জন।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026