আক্তার হোসেন সাগর : মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানে শীতার্ত ও অসহায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ২ টায় মৌলভীবাজার লেডিস ক্লাবের আয়োজনে উপজেলার উত্তরভাগ চা বাগানের ২০০জন শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোসা.শাহীনা আক্তার,
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), সানজিদা আক্তার, উত্তরভাগ চা বাগানের জেনারেল ম্যানেজার শাহেদুর রহমান, ব্যবস্থাপক লোকমা চৌধুরী প্রমুখ।
মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ কষ্টে আছেন, তাদের কথা বিবেচনা করে মৌলভীবাজার লেডিস ক্লাবের পক্ষ থেকে রাজনগরে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে ।
উল্লেখ্য গত ৯ জানুয়ারি মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানে শীতার্ত ও অসহায় ৩শ চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

