ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৩ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

হারিস মোহাম্মদ: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজার জেলার নিয়োগ পরীক্ষা উপলক্ষে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা
পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ার)  দুপুরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায় নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে ব্রিফ করেন এবং সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, “বাংলাদেশ পুলিশের এই নিয়োগ পরীক্ষায় দুর্নীতির কথা কেউ যেন কল্পনাও করতে না পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ নিরপেক্ষভাবে মেধার ও যোগ্যতার ভিত্তিতে সেরাদের সেরা প্রার্থীকে বাছাই করা।” তিনি পরীক্ষার্থীদের সাথে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সম্মানের সাথে ব্যবহার করার আহবান জানান। সভা শেষে  পুলিশ সুপার নিয়োগ বোর্ডের সদস্য এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যসহ পুলিশ লাইন্সের মাঠ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশন প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) এ এন এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট)  আবু সুফিয়ান,  সিনিয়র সহকারী পুলিশ সুপার(বাহুবল সার্কেল) আবুল খয়ের এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ।  উল্লেখ্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজার জেলা থেকে ২৫৫০ জন প্রার্থী আবেদন করেছেন। প্রথম ধাপে রোববার (২৬ফেব্রুয়ারি) শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *