সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত
সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার নূরপুর এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ভা’রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক ছাড়াও অটোরিকশার যাত্রী একই পরিবারের দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে জানান তিনি। নিহতরা হলেন, জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, মেয়ে সাবিয়া বেগম (৭), সাদিয়া বেগমের ননদ হাবিবুন্নেছা (৩৩) ও উপজেলার পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫)। এছাড়াও, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও ভাসুরের স্ত্রী’ হাসিনা বেগম (৪০)। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন তাদের অবস্থাও আশঙ্কাজনক।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026