“অন্বেষা’ মৌলভীবাজার এর উদ্দ্যোগে জেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট ও বৃত্তি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি : আলোকিত মানুষের প্রত্যাশায়’ এই শ্লোগান নিয়ে ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের প্রেরণা ও উৎসাহ প্রদান সহ গরীব মেধাবীদের মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গত ২৮ এপ্রিল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘অন্বেষা’ মৌলভীবাজারের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অন্বেষা মৌলভীবাজারের সভাপতি মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষাবিদ রজত কান্তি গোস্বামীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুর্দশন
কুমার রায়, উপজেলা পরিষদ চেয়াম্যান কামাল হোসেন, অন্বেষা মৌলভীবাজারের প্রধান সমন্বয়ক, বিশিষ্ঠ সমাজসেবক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, অন্বেষা মৌলভীবাজারের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, রাজনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্বেষা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষিকেশ দাশ পিন্টু। উক্ত অনুষ্ঠানে গরীব ও মেধাবী ১২ জন শিক্ষার্থীকে নগদ তিন হাজার টাকা করে দেয়া হয়। এছাড়া ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জন এসএসসি শিক্ষার্থী ও এইচএসসি উত্তির্ণ ৭৮জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026