স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

সিলেট নগরীতে মাজারের ভিতরে রক্ত, পায়ের চিহ্ন!

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 9, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৪ বার

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জল্লারপার এলাকার আমিন শাহ মাজারের ভিতরে জমাট বাঁধা রক্ত ও বেশ কয়েকটি পায়ের চিহ্ন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

রোববার সকাল ৮টার দিকে স্থানীয়রা মাজারের ভিতরে জমাট বাধা রক্ত ও মাজারের চারদিকে মানুষের হাটার পায়ের চিহ্ন দেখতে যায়। এই খবর শুনে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। কেউ আবার মোবাইলে ছবি ধারণ করে নিচ্ছেন। তবে এখানে কি হয়েছে, কখন হয়েছে কিছুই জানেন না কেউ।

স্থানীয় দোকানদার বলেন, সকাল ৯টার দিকে দোকান খুলার পর মাজারের ভিতরে রক্ত ও পায়ের চিহ্ন দেখতে পাই। পরে আশপাশের আরো লোক খবর শুনে আসেন।

ফাতেমা বেগম নামে স্থানীয় এক মহিলা বলেন, সকাল বেলা মাজারে এক লোককে উলঙ্গ অবস্থায় দেখা যায়। পরে তাকে পাশের একটি কলনি থেকে কাপড় এনে তাকে পড়িয়ে দেওয়া হয়। তার পায়ের কা’টা বলেছেন এখানে থাকা একজন পু’লিশ।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পু’লিশের কোতোয়লাী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ  বলেন, আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে এক মহিলার পা কেটে গিয়েছিল। সেই ওখানে বসে ছিল এটা তার পায়ের রক্ত ও চিহ্ন। সম্ভবত সে মানসিক ভারস্যমহীন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *