নরসিংদীর সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এমপি বুবলী
বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নরসিংদীসহ সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংরক্ষিত আসন (৩২৪) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুর্জয় বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী সহ সারা দেশের সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। তিনি বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি বলেন, দেশের এই দুর্যোগকালে সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন এবং করোনা প্রতিরোধে সচেতন থাকবেন।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026