স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক নজরুল খানের ঈদ শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাস ও দেশের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান। যুক্তরাজ্য থেকে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী সকলের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে৷ ব্শ্বিব্যাপী করোনা মহামারির সময়ে ঈদের আনন্দ মনের ভেতরে একটি খুশির জোয়ার তৈরী করে, হৃদয়ে ফুরফুরা ভাব আসে। পত্রিকার সাথে সংশ্লিষ্ট, পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপন দাতাসহ সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’৷ ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা যেন পূর্ণতা দান করেন, এই দোয়া করি৷ পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক–এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026