স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

চেম্বারে হার্ট এট্যাকে ডাঃ দেলোয়ার হোসেনের মৃত্যু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 29, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৭ বার

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে নিজের চেম্বারে হার্ট এট্যাকের করে শিশু বিশেষজ্ঞ ডা: দেলোয়ার হোসেন এর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে  এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, ঢাকা ইউনাইটেড হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা দেলোয়ার হোসেন প্রতি বৃহস্পতি ও শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের হেলথ এইড ডায়গনস্টিক সেন্টারে চেম্বার করেন। একসময় মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ হিসেবে এখানে তার প্রচুর রোগী রয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার তিনি চেম্বার করছিলেন। দুপুরে নামাজের পর আনুমানিক ৪ টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে স্থানীয়  লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবরে পুরো জেলায় চিকিৎসক সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *