স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

শ্রীমঙ্গলে ভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে মানুষের হাত পা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 22, 2021 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৯ বার

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল মীর্জা’পুরের পৃথক পৃথক স্থানে পাওয়া গেছে এক নারীর হাত ও পায়ের বিভিন্ন অংশ। খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থলে পৌছে জায়গাটি ঘিরে রেখেছে।

শ্রীমঙ্গল মীর্জা’পুর ফাঁড়ি ইনচার্জ এসআই কাশি চন্দ্র শর্মা জানান, সোমবার (২১জুন) সকালে মীর্জা’পুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিন পাচাউন গ্রামে এক কৃষকের কচু ক্ষেতে মানুষের একটি পা পাওয়া গেছে। তিনি জানান, পা’টি পঁচে দুর্গন্ধ বের হচ্ছে। পায়ের কম’র থেকে হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। এর পাশে একটি প্লাস্টিকের ছোট বস্তা রয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের ওই বস্তাতে পায়ের এ টুকরাগুলো ছিলো। যা শিয়াল বা কুকুর এটি টেনে বের করেছে। ক্ষেতের মধ্যে ওই বস্তা টেনে নেয়ার দাগ রয়েছে।

পরে ওই নারীর কা’টা দেহের বাকী’ অংশ খুঁজতে গিয়ে প্রায় আধ কিলোমিটার দূরে একই গ্রামের দূর্গেশ দত্তের বাঁশঝাড়ে একটি হাত ও গৌরা দত্তের বাঁশঝাড়ে আরো একটি হাত পাওয়া যায়।

তিনি জানান, চারদিক ঘুরে দেখছেন এর অন্য অংশ কোথাও পাওয়া যায় কিনা। পা ও হাত দেখে অনেকে ধারণা করছেন এটি কোন নারীর হাত পা হতে পারে।

এদিকে দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলর সিনিয়র এএসপি শহীদুল হক, শ্রীমঙ্গল থা’না অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ও পিবিআই এর একটি টিম।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *