জালিম সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল-কমলগঞ্জে জামায়াত আমির
মৌলভীবাজার প্রতিনিধি:
জালিম সরকার অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত ছাত্র-তরুণ-যুবকদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের তোড়ে দেশ থেকে আওয়ামী জালিম সরকার পালিয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ আর কখনো জালিম কোনো সরকার দেখতে চায় না। জালিম কোনো সরকার যেন আর ফিরে না আসে।
২৪ আগস্ট শনিবার বিকালে কমলগঞ্জের ভানুগাছ বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুক মিয়ার সভাপতিত্বে পথসভায় সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। পথসভায় জামায়াতের আমির বলেন, ‘অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। যারা নিহত হয়েছে, তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন; আর যারা আহত হয়েছে, তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কখনো যেন কোনো জালিম সরকার ফিরে না আসে। এ দেশে সংখ্যালঘু , সংখ্যাগুরু বলতে কিছু নেই। এ দেশ সবার।’পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির এড. ফখরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহ জাহান আলী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026