বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক আব্দুর রব

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা প্রেসক্লাবের কার্যকরি কমিটি পুর্নগঠিত হয়েছে। শনিবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস মেয়াদূত্তীর্ণ পুর্নাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল প্রতিনিধি আনোয়ারুল ইসলামকে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব-কে সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিলকে কোষাধ্যক্ষ মনোনিত করে দুই বছর মেয়াদি প্রেসক্লাব বড়লেখার কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তকে কার্যকরি কমিটির এক ও দুই নম্বর সদস্য করা হয়েছে। কার্যকরি কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক হাসান শামীম, জালাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, দফতর সম্পাদক এজে লাভলু, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিব মজিদ। কার্যকরি সদস্যবৃন্দ হলেন- লিটন শরীফ, মিজানুর রহমান, আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, ময়নুল ইসলাম।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026