বিএসএফ’র গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে জামায়াত
মৌলভীবাজার প্রতিনিধি:
সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফ’র গুলিতে নিহত জুড়ীর স্বর্ণা দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিল মৌলভীবাজার জেলা জামায়াত।
সোমবার সকালে ৩ নং জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে এসে নিহত পরিবারের খোজ খবর নেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম সাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাও আব্দুর রহমান, জেলা সহ: সেক্রেটারি আলাউদ্দিন শাহ।
উপজেলা আমীর হা: নাজমুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফুর রহমান আজাদী,পশ্চিম জুড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি এড. শাখাওয়াত হোসাইন, সেক্রেটারি আশরাফুল ইসলাম, সহ: সেক্রেটারি সাজেদ মাহমুদ, আহমদ আলী, শহিদুল হক কুনু , ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মদন মোহন দাশ,২ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হেকিম বাবুল প্রমুখ।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026