স্বপরিবারে করোনা আক্রান্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধি : স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ৫ জুলাই সোমবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের করোনা পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।
উল্লেখ্য, মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন মীর নাহিদ আহসান। গত বছরের ৫ জুলাই তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাঠে সক্রিয় ছিলেন।
এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় রেকর্ড ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন একজন। জেলা
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৭৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *