সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : রাতে শেষবারের মত খাবার খেয়ে পরিবারের গৃহকর্তা এমারুলসহ সবাই ঘুমিয়ে ছিলেন। কিন্তু পরদিন আর ভোর দেখা হল না ওই পরিবারের সদস্যদের। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একে একে পরিবারের ৬ সদস্যই নিহত হলেন। এমনই এক মর্মস্পর্শী ঘটনা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক আশ্রয়ণ প্রকল্পে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ধর্মপাশার শীমের খাল সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমারুলের বসত ঘরে আগুন লাগে।
রাতে এক সঙ্গে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান এমারুলসহ তার পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে বসতঘরে আগুন লাগলে তারা আর ঘর থেকে বের হতে পারেনি। একপর্যায়ে বসতঘরে আটকে পড়ে এমারুলসহ পরিবারে থাকা স্ত্রী, শিশু সন্তান আগুনে পুড়ে মারা যায়।
মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা এমারুলসহ একই পরিবারের ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও ওই বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026