মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টেরে হলরুমে আয়োজিত মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত করা হয়। জেলা বিএনপির নব-গঠিত আহবায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী সদস্য এম নাসের রহমান ও মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় জি কে গউছ মৌলভীবাজার জেলার সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, এডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশাররফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাহ উর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, এডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ প্রমুখ।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026