স্বদেশ মেইল
বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সোহেল তাজ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: July 18, 2025 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৯ বার
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সোহেল তাজের বড় বোন শারমিন আহমেদ রিপি তার সঙ্গে ছিলেন।

তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজ এবং শারমিনের একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটি পোস্ট করে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *