মনু নদীতে পড়ে নিখোঁজ মছব্বিরের ৪০ ঘন্টা পর মরদেহ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মনু নদী থেকে নিখোঁজ মছব্বির আহমেদ (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৪০ ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দীঘলকান্দি এলাকায় কুশিয়ারা নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার মধ্যরাত সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের আগে পারাপারের সময় নৌকা থেকে পড়ে মছব্বির আহমেদ নিখোঁজ হন।
তিনি শহরের সোনাপুর বড়বাড়ি এলাকার ফিরোজ মিয়ার ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের ব্যবসায়ী মোস্তাক আহমদ আলালের ছোটভাই।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দীঘলকান্দি এলাকায় কুশিয়ারা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে। পরে তারা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026