বাংলাদেশে সব সময়ই হিন্দু মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করে আসছে-এম নাসের রহমান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশে সব সময়ই হিন্দু মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। সব সময় আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান জীবন যাপন করছেন। কোনো সমস্যা হচ্ছে না কোথাও কিন্তু পার্শ্ববর্তী দেশের কিছু পত্র পত্রিকা ও অনলাইন টিভি চ্যানেলগুলি লাগাতার প্রপাগান্ডা করে যাচ্ছে । তারা প্রচার করছে—এ দেশে সনাতন ধর্মাবলম্বীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না।
১৬ আগস্ট শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের শ্রীশ্রী নতুন কালীবাড়ি চৌমুহনায় আয়োজিত জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ জন্মোৎসব কমিটির সভাপতি অরুণ কুমার ভট্টাচার্য। জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অ্যাড. সুনীল কুমার দাশ, নিরঞ্জন গোস্বামীসহ অন্যরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কালীবাড়ি কমিটির যুগ্ম আহ্বায়ক রজত গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক অ্যাড. রুনু কান্ত দত্ত, সদস্য সচিব শ্যামলী সূত্রধর, জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব এড গোবিন্দ মোহন পাল, যুগ্ম আহ্বায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং শ্রীকৃষ্ণ জন্মোৎসব কমিটির সাধারণ সম্পাদক রমাকান্ত ধর। পরে শোভাযাত্রাটি কালীবাড়ি থেকে শুরু হয়ে মদনমোহনের আখড়া, পুরাতন হাসপাতাল রোড চৌমুহনা প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়িতে এসে শেষ হয়।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026