জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
ইউনিয়ন কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মো. মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।
১৭ আগস্ট রোববার দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা কমিটির পাঁচটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৫ জন সরাসরি ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে হাজী মাছুম রেজা পেয়েছেন ২৪৮ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী দেওয়ান আইনুল হক পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মতিউর রহমান চুনু পেয়েছেন ২১৫ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান আসকর পেয়েছেন ২০৪ ভোট।
এছাড়াও, নির্বাচনে সহ-সভাপতি পদে মো. আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026