শ্রীমঙ্গলে ১০৫০ পদে অন্নকূট উৎসব

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনে ১০৫০ পদের ব্যঞ্জন দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুরে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবে প্রসাদ গ্রহণ করেছেন প্রায় ২০ হাজার ভক্তবৃন্দ। উৎসবের ১০৫০ রকমের ব্যঞ্জন ও ১০৫০ কেজি ভোগ দিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করা হয়। ছিল কীর্তন, পূজা, আরতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। অন্নকূট উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার-হাজার ভক্তের সমাগম কয় জগদ্বন্ধু আশ্রমে। আয়োজকরা জানান, গোবর্ধন পূজার অংশ হিসেবে গিরি গোবর্ধনের প্রতীকী রূপে খাদ্যের স্তূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলের ডগায় গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই স্মরণে সারা ভারতসহ বিশ্বের নানা প্রান্তে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন।
ভোগ নিবেদনের পর বেলা সোয়া ১টা থেকে এক ঘণ্টার জন্য ভক্তদের জন্য ভোগ প্রদক্ষিণের সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ভোগ মিশ্রণ করে প্রায় ২০ হাজারেরও বেশি ভক্ত-অনুরাগীর মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026