মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন।

২৯ নভেম্বর শনিবার দুপুরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি বিদায়ী পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

মোহাম্মদ বিল্লাল হোসেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর পর তিনি টুরিষ্ট ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ হিসেবে তিনি নারায়নগঞ্জ, আশুলিয়া, টাঙ্গাইল, গাজিপুর, ময়মনসিংহ, সিলেট ও সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ২ মেয়ে ও ১ ছেলের জনক মোহাম্মদ বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর গ্রামের তুলাকান্দি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ১ম সন্তান।

উল্লেখ্য, বদলি সূত্রে এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম সেবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *