কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কৃষকের উৎপাদিত আমন ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর রোববার সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা বেগম, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, সাংবাদিক মহি উদ্দিন রিপন ও উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কুলাউড়ায় ৯৯০ মেট্রিক টন ধান ও ৩২৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এতে কৃষকরা সরকারি নির্ধারিত দামে তাদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।
সৌমেন ও পপির শুভ বিবাহ সম্পন্ন
November 29, 2026
শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা
November 29, 2026
সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম
November 28, 2026
কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
November 28, 2026
ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন
November 27, 2026