স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল

মাহবুবুর রহমান ছোটন, জুড়ী প্রতিনিধি ::
মাহবুবুর রহমান ছোটন, জুড়ী প্রতিনিধি :: প্রতিবেদক
প্রকাশ: November 29, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৫ বার

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিএনপি নেতা মরহুম তাজ উদ্দিনের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ নভেম্বর জায়ফরনগর ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবের মাস্টারের পরিচালনায় এবং জুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফাতির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
সভায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম ও লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজগর, বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মরহুমের ছোট ভাই ফয়াজ আহমেদ, জুড়ী উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মনির উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোস্তাকিম হোসেন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়াজ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ শাহরুক, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল নূর মিয়া, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, যুবনেতা রাসেল আহমদ ও সাইদুর খান টিপু, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান এবং যুবনেতা মুজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম তাজ উদ্দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুম তাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান ছোটন, জুড়ী প্রতিনিধি ::

মাহবুবুর রহমান ছোটন, জুড়ী প্রতিনিধি ::

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *