৯ দিনে লোকালয় থেকে ৭ বন্যপ্রাণী উদ্ধার
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
শ্রীমঙ্গলের বিভিন্ন স্থান থেকে অজগর সাপ, বানর ও বনবিড়ালসহ ৭টি বন্যপ্রাণী উদ্ধারের পর বন বিভাগে হস্তার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। শনিবার শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বনের পরিবেশ বিপর্যয়ের কারণে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। যার কারণে প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। তিনি জানান, গত ৯দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আহত বিপন্ন প্রজাতির একটি বানরসহ ৭টি প্রাণী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত ২৮ নভেম্বর উপজেলার নোয়াগাঁ গ্রামে ধান কাটার সময় কৃষকরা একটি অজগরসাপ দেখতে পান। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই দিনে হাইল হাওরে মৎস্যজীবির জালে আটকে পড়া আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়। এছাড়াও ২৪ নভেম্বর দুপুরে উপজেলার ইউসুবপুর এলাকা থেকে একটি অজগর সাপ, ২৩ নভেম্বর মৌলভীবাজার সড়কের রাবার অফিস এলাকায় ধান কাটার সময় একটি অজগর সাপ, ২২ নভেম্বর ভানুগাছ সড়কের লিচুবাড়ী এলাকায় একটি রিসোর্ট থেকে আহত অবস্থায় দুর্লভ প্রজাতির একটি উল্টোলেজি বানর এবং ২০ নভেম্বর শহরতলীর হবিগঞ্জ সড়কের ভটের মিল এলাকায় দ্বারিকাপাল মহিলা কলেজ থেকে আহত অবস্থায় একটি বনবিড়াল উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধারে পর প্রাণীগুলোকে স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তার করা হয়েছে।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026