মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টা কর্মবিরতি পালন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়ন সহ অন্যান্য দাবীতে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কর্ম বিরতি পালন করে।
৩ ডিসেম্বর বুধবার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মুখে তারা অবস্থান নেন। দীর্ঘ দিনের এ দাবী না মানায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন।
এ সময় আন্দোলনকারীর মধ্যে বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম, নন্দ কিশোর সিনহা, নরেন্দ্র চন্দ্র, আবুল হোসেন চৌধুরী, মো: মিলন হোসেন সহ অন্যন্যরা। তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে না মানলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণ কর্ম বিরতি পালন করা হবে। উল্লেখ্য, প্রথম দিনে ২ ঘন্টা কর্ম বিরতি পালনকালে হাসপাতালে আসা রোগীরা সেবা না পেয়ে পড়েন ভোগান্তিতে।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026