শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
নিখোঁজের ৪ দিন পর শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ফুলমতি বেগম আলীশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রাত ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে বের হয়ে নিখোঁজ হন তিনি। চার দিন ধরে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। তাদের ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাশের একটি খালে ফেলে যা। নিহতের ভাই বাসির মিয়া অভিযোগ করে বলেন, “আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী নারী তার তো কোনো শত্রু থাকার কথা নয়। কে বা কারা আমার বোনকে হত্যা করেছে জানি না, তবে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যাবে রিপোর্ট পেলে।’
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026