স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 7, 2025 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৮ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

জুড়ীতে মরহুম আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নয়াবাজার আহমদিয়া ও ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত পরীক্ষা চলে। এবছর জুড়ী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ৩৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। জানা যায়, পাতিলাসাঙ্গন গ্রামের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান পাতিলাসাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়ার পর ২০০৯ সালের ১৮ নভেম্বর পাতিলাসাঙ্গন গ্রামের কৃতি সন্তান মরহুম আব্দুল আজিম মাষ্টার মৃত্যু বরণ করেন। মরহুম আব্দুল আজিম মাষ্টার ছিলেন এ গ্রাম তথা পূর্বজুড়ী ইউনিয়নের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন একজন কৃতিমান শিক্ষক। তিনি ছিলেন একাধারে একজন সজ্জনব্যক্তি, সমাজ সেবক, সুনামধন্য ব্যাবসায়ী ও তৎকালীন সময়ে নয়াবাজার ১৬ পনি ঈদগাহ ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য। পাতিলাসাঙ্গন গ্রাম ও জুড়ী উপজেলার সমাজসেবা ও শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অনস্বীকার্য। মরহুম আব্দুল আজিম মাস্টারের অসংখ্য ছাত্র ছাত্রী রয়েছেন-যারা আজ দেশ ও বিদেশে ভালো পর্যায়ে থেকে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। মরহুম আব্দুল আজিম মাস্টারের স্মৃতি ধরে রাখতে তাঁরই কনিষ্ট পুত্র আমেরিকার ওয়াশিংটন ডিসি প্রবাসী  তথ্য প্রযুক্তিবিদ মোহাম্মদ আব্দুল বাসিত মামুন এই বৃত্তি প্রকল্পটি প্রতিষ্ঠা করেন। বৃত্তি পরীক্ষা পরীক্ষা সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্পের উদ্যোক্তা এবং অন্যতম প্রতিষ্টাতা মরহুম আব্দুল আজিম (মাস্টার) সাহেবের কনিষ্ট পুত্র আমেরিকার ওয়াশিংটন ডিসির প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ মোহাম্মদ আব্দুল বাসিত মামুন। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে-১ বড়লেখা জুড়ী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, নয়াবাজার আহমদিয়া ও ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খাঁন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো: রুহেল উদ্দিন, মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট হারুন রশিদ প্রমুখ।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *