কমলগঞ্জে মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার মেধা পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়। এ মেধা পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ১২৪ জন বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত একযোগে কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়, চুনারুঘাট উপজেলার গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের মাছিমপুর মণিপুরি পাড়ায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরে এ পরীক্ষায় শুধু ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেও এবার থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শন করেন যুগ্ম কর কমিশনার (কর অঞ্চল -৫) কাজল সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শরদিন্ধু সিংহ, মণিপুরি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুর ইসলাম শাওন প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক শিবানন্দ সিনহা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা (রাজু) জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞান চর্চায় বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষা প্রতিবছর অব্যাহত থাকবে। তারা সংশ্লিষ্ট সকল শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানান।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026