মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৯ ডিসেম্বর সোমবার মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্বতন্ত্র প্রাথী বিএনপি নেতা মো: মহসিন মিয়া (মধু), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড: মোহাম্মদ আব্দুর রব, ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি জালাল উদ্দিন আহমদ জিপু, মুঈদ আশিদ চিশতী ও বাসদ মনোনীত প্রার্থী মো: আবুল হাসান।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা অফিসার মো: ইসলাম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026