ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ আব্দুল কালাম: ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণশীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।  ৩১ ডিসেম্বর বুধবার বাদ আসর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড সংলগ্ন দেওয়ান মঞ্জিল এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শহর শাখার সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শরীফ মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, সাবেক শহর সভাপতি জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *