মৌলভীবাজারে তারেক রহমানকে নিয়ে লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

এ প্রজন্মের জনপ্রিয় নেতা তারেক রহমান,পুষ্পিত শুভেচ্ছা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ। প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গবেষণা গ্রন্থের লেখক বিশিষ্ট গবেষক ও লেখক,প্রবীণ আইনজীবী,  বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও সুজনের জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: ছাদিক  আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, বর্ষীয়ান আইনজীবী এডভোকেট সুনীল কুমার দাশ, প্রকৌশলী কফিল উদ্দিন, প্রকৌশলী মনসুরুজ্জামান। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট ফয়ছল আহমেদ,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জয়নুল হক,এডভোকেট দিপ্তন্দু দাশগুপ্ত কাজল, এডভোকেট ভূসেনজিৎ চৌধুরী মিলন, সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া, মু. ইমাদ উদ দীন, সমাজকর্মী এম মুহিবুর রহমান মুহিব, সমাজকর্মী এম এ রহিম, সাংবাদিক সাইফুল ইসলাম, ময়নুল ইসলাম চৌধুরী, মেরাজ চৌধুরী প্রমুখ। বক্তারা লেখকের ভূয়সী প্রশংসা করে বলেন তিনি একাধারে সমাজসেবক,প্রবীণ আইনজীবী,লেখক ও গবেষক।  তিনি দীর্ঘ থেকে লেখালেখির জগতকে সমৃদ্ধ করছেন।  তার লেখনির মাধ্যমে সমাজ,রাষ্ট্র ও জনগণকে সচেতন করছেন। তিনি এজেলার গর্বের ধন। তার লেখনির মাধ্যমে তরুণ ও যুব সমাজ দেশের কল্যাণে কাজ করতে উৎসাহ বোধ করে নিবেদীত হবেন। প্রকাশনা অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমাজকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বইয়ের মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *