কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ফ্যাক্টরির সামনের সেকশন এলাকা থেকে রতন শুভকর (৩০) নামে এক চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন চম্পারায় চা বাগানের শুকটা শুভকরের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতন শুভকরের মরদেহ ফ্যাক্টরির সামনের এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তার হাত পেছনে ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026