মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: “আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়ে তুলবো” এই স্লোগান নিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ২০২১ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে র্যালীটি বের হয়। র্যালীটি আদালত সড়ক হয়ে শহরের চৌমুহনা এলাকায় গিয়ে জনসচেতনতা মূলক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিসবি) সুদর্শন কুমার রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক, ওসি তদন্ত গোলাম মর্তুজা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবু তাহের, কোট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোহাম্মদ উল্লাহ সহ পুলিশ সদস্যগন।
সমাবেশে বক্তারা বলেন, অকালে তাজা প্রাণ যাতে সড়কে আর না ঝরে পড়ে। এ ব্যাপারে প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সকলের সমন্বয়ে জোরদার করা প্রয়োজন। সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে এবং সঠিক আইন মেনে চললে সড়ক দূর্ঘটনা কমানো সম্ভব হলে মনে করেন তারা।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026