হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ঘটে যাওয়া এক ম*র্মা*ন্তিক দুর্ঘ*টনায় প্রাণ হারিয়েছে মাত্র ২২ মাস বয়সী শিশু অ্যালান রুমি। তবে এই গভীর শোকের মাঝেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিশুটির বাবা-মা। তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত গাড়িচালকের বিরু*দ্ধে কোনো অভিযোগ করবেন না তারা এবং চালককে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন ওই দম্পতি।

