শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে আয়োজিত ইফতার মাফিলে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন। এছাড়াও জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো, কাওছার ইকবাল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান আশরাফী ও শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাজ্জাকসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব আলোচনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার এএসআই রুকন

