হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: শুক্রবার বিকেলে দুবাই মিরাকল গার্ডেন ঘোষণা করেছে যে, অতিরিক্ত ভিড়ের কারণে তারা সাময়িকভাবে নতুন দর্শনার্থীদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তারা “এই মুহূর্তে” আর কোনো দর্শনার্থী গ্রহণ করছে না।

