হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে উদ্যাপিত হয়। এ উপলক্ষে বিভিন্ন পেশাজীবী প্রবাসী, কমিউনিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে কনসাল জেনারেল রাশেদুজ্জামানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধেআত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।




