মৌলভীবাজারে জেলা কাজী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি: সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মৌলভীবাজার জেলা কাজী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন এলাকার কাজীগণ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ.কে.এম বদরুল হক। প্রধান অতিথি কাজী এ.কে.এম বদরুল হক তাঁর বক্তব্যে কাজীদের পেশাগত দায়িত্ব, বর্তমান চ্যালেঞ্জ ও করণীয়সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি কাজীদের মধ্যে ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।
মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী সুহেল।
বিশেষ অতিথি ছিলেন কাজী মাওলানা মোঃ হুমায়ুন রশীদ চৌধুরী, কাজী মাওলানা রফিক উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা জাবেদ আহমদ, কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা মোঃ মখলিছুর রহমান, কাজী মাওলানা সৈয়দ মোঃ লিয়াকত আলী, কাজী মাওলানা মোঃ আব্দুল আজিজ, কাজী মাওলানা মোঃ ফয়জুল ইসলাম, কাজী মাওলানা মোঃ মুজিবুর রহমান, কাজী মাওলানা মোঃ কুতুব উদ্দিন, কাজী মাওলানা মোঃ গৌছ আলী, কাজী মাওলানা মোঃ নজরুল ইসলামসহ সকল উপজেলা ও জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026