বড়লেখায় কূপে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বড়লেখায় বসতঘর সংলগ্ন কূপে পড়ে পানিতে ডুবে ইয়াছমিন হোসেন নামে আড়াই বছর বয়সের এক কন্যা শিশুর মুত্যৃ ঘটেছে। সে উপজেলার কাশেমনগর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে এগারোটার দিকে। জানা গেছে, শিশু কন্যা ইয়াছমিন হোসেন পরিবারের লোকজনের অগোছরে বাড়ির পাশের কূয়ায় পড়ে যায়। দীর্ঘক্ষণ না পেয়ে খোঁজ করতে গিয়ে তাকে কূয়ার মধ্যে পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি মো: মনিরুজ্জামান খান বলেন, চিকিৎসক শিশুটির মৃত্যুর কারণ হিসেবে ‘ব্রট ডেথ ড্রয়িং’ উল্লেখ করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *