মৌলভীবাজারে সুজনের গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে সুশাসনের জন্য নাগরিক ‘সুজনের’ গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ এই স্লোগানে “সুজন-সুশাসনের জন্য নাগরিক” মৌলভীবাজার জেলা কমিটির অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। ৮ মে রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুজন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: ছাদিক আহমদ। সুজনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী রুহেল আহমদ চৌধুরী’র সঞ্চালনায় পর্যালোচনা ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন সুজনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারি,বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটি সহ-সভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন,রাজনগর উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) মোহাম্মদ ইকবাল, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ,সুজনের জেলা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী,সুজনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মু.ইমাদ উদ দীন,কাওছার ইকবাল,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ বাপ্পী,জেলা কমিটির সদস্য ও সাযুসের সহ-সভাপতি মোবাশির আলী প্রমুখ। সভায় মাঠ পর্যায়ে সুজনের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে নানা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এসময় সুজনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সুজন বন্ধুরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *