বিলিভকে বাঁচাতে প্রয়োজন ৩৫ লাখ টাকা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বিলিভ সুছিয়াং (২৮) নামে আদিবাসী যুবক বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সে কুলাউড়া উপজেলার ইছলাছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা। তাঁর দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করা হলে তাঁকে বাঁচানো সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

বিলিভের পারিবারিক সূত্রে জানা যায়, বিলিভের বাবা রেভারেন্ড পাইরিন সুটিং পেশায় একজন পুরোহিত। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিলিভ। মাথা ঘুরে তিনি প্রায় অচেতন হয়ে গেলে তাঁকে স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান খাঁন তাঁর কিডনিতে জটিলতার বিষয়টি শনাক্ত করে কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন এবং কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলমগীর চৌধুরীর তত্ত্বাবধানে প্রায় আট মাস চিকিৎসা নেন। কিন্ত অবস্থার উন্নতি না হওয়ায় আত্মীয়-স্বজনের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের আসামের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধ্যাপক ডা. মিতুল বরার অধীনে প্রায় এক বছর চিকিৎসা চললেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। এরপর তাঁকে ভারতের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সহকারী অধ্যাপক ডা. লিয়া সারা আনিস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, বিলিভের দুটি কিডনিই প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।

চিকিৎসকদের মতে, কিডনি প্রতিস্থাপন ও পরবর্তী চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন হবে। কিন্তু একজন পুরোহিতের পক্ষে এত বিপুল অর্থ সংগ্রহ করা সম্ভব নয়। ফলে অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সহযোগিতার ঠিকানা: বিলিভ সুছিয়াং, বিকাশ নম্বর: ০১৭৭৬২৪৪৪৪২, ব্যাংক হিসাব নম্বর: ৫৮১৪৯০১০০৫৭১৬. হিসাবের নাম: বিলিভ সুছিয়াং, সোনালী ব্যাংক, বরমচাল ফুলেরতল শাখা, কুলাউড়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *