স্বদেশ মেইল
বিজ্ঞাপন

মৌলভীবাজারের শেরপুরে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারি গ্রেপ্তার, ট্রাক-বাস জব্দ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 22, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১১ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শেরপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুলপরিমাণ ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।

২২ জুন সোমবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশ একটি ট্রাক (যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের ভারতীয় চকোলেট ও মেনটোস জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এরপর রবিবার সকাল ৮টার দিকে শেরপুর চত্বরে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী ‘কাফি ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *