কুলাউড়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি নং-১২২৩ এর অন্তর্ভূক্ত কুলাউড়া উপজেলা শাখার বাস, মিনিবাস, কার মাইক্রোবাস সদস্যদের নিয়ে এক সভা ১১ জুলাই শনিবার দুপুরে কুলাউড়া উত্তর বাজারস্থ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্টিত হয়। পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসলাম উদ্দিন   সভাপতিত্বে ও জেলা কমিটির সহ-সাধারন সম্পাদক শামছুল আলম শামিমের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি ইলিয়াছ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির কার্য্যকরী সভাপতি মো: শামিম, সহ-সভাপতি শাহেদ মিয়া, সাধারন সম্পাদক শাহ আলম দিপু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন নানু, সমাজকল্যাণ সম্পাদক মো: উজ্জল মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন, কুলাউড়া কমিটির সাবেক সাধারন সম্পাদক রাজু আলী রাজুম, সহ-সম্পাদক সোমেল আহমদ তমই, সাংগঠনিক সম্পাদক রইস আলী, সদস্য তানভীর আহমদ প্রমুখ।

সভায় মো: আব্দুস সহিদ মাখনকে আহবায়ক, মো: মুক্তার হোসানকে যুগ্ম আহবায়ক, মো: আব্দুল জব্বার বাবলুকে সদস্য সচিব, মকবুল হোসেনকে যুগ্ম সদস্য সচিব ও মো: রুকন আহমদ, আব্দুস সহিদ শাহ, মো: রহিম উদ্দিন, সুভাষ পাল এবং মো: হারুন মিয়াকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *