গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ মো: সাইদুর রহমান চৌধুরীর পিতা, কুলাউড়া রেলওয়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান চৌধুরীর

২য় মৃত্যুবার্ষিকী ১৪ জুলাই মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্যে পালিত হয়েছে। বাদ আছর কুলাউড়া মুক্তিযোদ্ধা কার্য্যালয়ে মরহুমের পরিবারের পক্ষ থেকে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন গণকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু আইয়ুব আনসারী।

উল্লেখ্য, গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান চৌধুরী ২০২৪ সালের ১৪ জুলাই রোববার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ঐদিন বেলা ৩টায় কুলাউড়া রেলওয়ে ঈদগাহ মাঠে ১ম জানাজার নামাজের পর তাদের নিজ গ্রাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে  বিকেল সাড়ে ৫ টায় ২য় জানাযার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান অবসর জীবনে কুলাউড়া দক্ষিণ বাজারে ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শাফি ফার্মেসিতে রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। এই ফার্মেসীতে তিনি অবসরের পর থেকে সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে এসেছেন এ জন্য তাকে অনেকে গরীবের ডাক্তার বলে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *