মৌলভীবাজারে নজরুল একাডেমীর নতুন কমিটি গঠন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে সাহিত্য ও সংস্কৃতিচর্চার সংগঠন নজরুল একাডেমীর নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ডা: ছাদিক আহমদকে সভাপতি এবং সৈয়দ হুমায়েদ আলী শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি প্রফেসর শাহ আব্দুল অদুদ ও প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আ, স, ম ছালেহ সোহেল, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক মু ইমাদ উদ-দীন, শিক্ষালয় বিষয়ক সম্পাদক মোরশেদ আহমদ শাহজাহান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ রুপিয়ান।

সদস্য, প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, মুহিবুর রহমান, মো: আজাদুর রহমান আজাদ, এস এম উমেদ আলী, বকশি মিছবাউর রহমান, কাজি নাদিমুল হক, শাহানা আক্তার, ইসরাত জাহান, ময়নুল ইসলাম চৌধুরী, আব্দাল মাহবুব কোরেশী, শেখ নাঈম আহমদ দীপু, মুহিবুর রহমান সুমন, সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ ও মাহবুবুর রহমান রাহেল। সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যের আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *