হামদ-নাতে দেশ সেরা কুলাউড়ার মাহিমা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ হামদ-নাত বিষয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে কুলাউড়া উপজেলার মুখ উজ্জ্বল করেছে করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিমা ইসলাম। হামদ-নাত বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে মাহিমা ইসলাম ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। পরে ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগের আটজন প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

১৫ জুলাই বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাহিমা ইসলামের হাতে জাতীয় চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেন। মাহিমা ইসলাম কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মো: তৈমুল ইসলাম এবং করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫ সম্মাননায় ভূষিত হালেমা আক্তারের কন্যা।

মাহিমা ইসলাম এর এই অভাবনীয় সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় নিউজ পোর্টাল স্বদেশমেইল এর সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *