জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ায় জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জামায়াতে ইসলামীর উপজেলা আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, জুলাই যোদ্ধা শামিম আহমেদ, শেখ রানা, লিংকন তালুকদার, আদনান চৌধুরী, ইব্রাহিম মাহমুদ প্রমুখ।
বক্তারা জুলাইয়ের শহীদ যোদ্ধাদের স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁরা জুলাই যোদ্ধাদের স্মৃতি ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিয়ে ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

