স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: August 17, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৮ বার
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি আয়োজন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রাণিজ আমিষের বড় অংশ আসে মৎস্য থেকে। তাই খামারিদের আমিষের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সঠিক চাষাবাদের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মৎসো খামারী আব্দুল হাকিম প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *