কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামক রেনাটা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় সঞ্জয় নামক আরেক মোটরসাইকেল আরোহীর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের সহকর্মী খোরশেদ আলম জানানা, উপজেলার ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান আসাদুজ্জামান। এতে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই চাপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। ব্যক্তিগত জীবনে বিবাহিত আসাদুজ্জামান স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি কেউ তাকে অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেবো।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026